জমি নিয়ে বিরোধে সংঘর্ষে আহত ১৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমহনী ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে গতকাল শনিবার সকালে জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে শিক্ষকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।আহত অবস্থায় হারিছপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ কয়েকজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।