জমি নিয়ে সংঘর্ষ একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল সোমবার সকালে দুই পক্ষের সংঘর্ষে আবুল কালাম (৪০) নামের একজন কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আবুল কালাম চকভবানী গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। আমাইড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রকীব জানান, কিছুদিন ধরে বন্ধকি জমির টাকা লেনদেন নিয়ে প্রতিবেশী আবদুর রউফের সঙ্গে আবুল কালামের বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার সকাল সাতটার দিকে দুই পরিবারের মধ্যে ঝগড়া ও একপর্যায়ে সংঘর্ষ হয়।