জমি নিয়ে সংঘর্ষ নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১৪ জন আহত হয়েছে। এ ঘটনায় ২২ জনকে আসামি করে গত বুধবার রাতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আনারপুর গ্রামের আবেদ আলী ও আবদুল জলিল ফকিরের মধ্যে প্রায় চার বিঘা জমির দখল নিয়ে বুধবার সকাল আটটায় সংঘর্ষ হয়। এ সময় আবেদ আলীর লোকজনের ফালার আঘাতে আবদুল জলিলের ছেলে আইয়ুব আলী (২৮) ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে আরও ১৪ জন আহত হয়েছে।