জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়ছেন আরও চারজন।নিহত ব্যক্তির নাম সাহেব আলী (৪৫)। তিনি উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের বাসিন্দা। থানার পুলিশ ও এলাকাবাসী জানায়, সাতভিটা গ্রামের রমজান আলী ও আবু তালেবের সঙ্গে তাঁদের চাচাতো ভাই সাহেব আলী ও নজির হোসেনের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রমজান আলী ও আবু তালেবের লোকজন সাহেব আলীর বাড়িতে হামলা চালায় ও আগুন ধরিয়ে দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় লাঠির আঘাতে সাহেব আলী (৪৫), ফিরোজা বেগম (৩৫), রমজান আলী (৪২), হেজারত উল্যা (৪০) ও সাবিনা বেগম (৩৪) আহত হন। আহত ব্যক্তিদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাহেব আলী।