জমি নিয়েবিরোধে ভাইয়ের হাতে খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমি নিয়ে বিরোধের জের ধরে ফরিদপুরের আলফাডাঙ্গায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে টগরবন্ধ গ্রামে এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মুজিবর মোল্লার (৬০) সঙ্গে তাঁর ছোট ভাই ওহিদুর মোল্লার (৪২) বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছিল। গতকাল ওই জমি থেকে বড় ভাই মাটি কাটতে গেলে ছোট ভাই বাধা দেন। এ নিয়ে বচসার একপর্যায়ে ছোট ভাই তাঁর হাতের শাবল দিয়ে বড় ভাইয়ের বুকে আঘাত করেন। এতে তিনি মারাত্মক আহত হন। আহতাবস্থায় তাঁকে পাশের গোপালগঞ্জের কাশিয়ানি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আলফাডাঙ্গা থানার ওসি মো. এনামুল হক বলেন, ঘটনার পর থেকে ছোট ভাই পলাতক।