জমি ফেরত চান ক্রেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলমার্ক গ্রুপ কর্তৃক জোরপূর্বক দখলে নেওয়া সাভারের জনতা হাউজিংয়ের জমি ফেরত চেয়েছেন প্লট-ক্রেতারা। এর পাশাপাশি জনতা হাউজিংয়ের দখল করা জমি বন্ধক রেখে সোনালী ব্যাংকের কাছে ঋণ নিয়ে থাকলে তা (বন্ধক) বাতিল করার দাবিও জানান তাঁরা। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জনতা হাউজিং পরিবেশ রক্ষা ফোরামের নেতারা এ দাবি জানান। তাঁরা জনতা হাউজিংয়ের প্লটমালিকদের জমিতে হলমার্কের নির্মিত স্থাপনাগুলো সরিয়ে ফেলার দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন: জনতা হাউজিং পরিবেশ রক্ষা ফোরামের সভাপতি অলিজা হাসান, ফোরামের নেতা হাসান মাসুদ, বাবর হোসেন প্রমুখ। লিখিত বক্তব্যে বলা হয়, হলমার্ক গ্রুপ কর্তৃক জনতা হাউজিংয়ের প্লটমালিকদের গাছ ধ্বংস করা হয়েছে। এ জন্য পরিবেশ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এর ক্ষতিপূরণ দাবি করা হয়।