বিধি ভেঙে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জেলা প্রশাসকের (ডিসি) নামে রেকর্ড হওয়া হাড়ারগজ সংরক্ষিত বনের জমি বন্দোবস্তের ‘চক্রান্তে’র প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) ব্যানারে গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শুরু হয়। এতে আওয়ামী লীগ, হাওর রক্ষা সংগ্রাম কমিটি, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন একাত্মতা প্রকাশ করে। সেখানে প্রবীণ রাজনীতিবিদ হাওর বাঁচাও-কৃষি বাঁচাও-কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি সিরাজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন বাপার সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুল করিম, জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, ‘চা-বাগানকে বন্দোবস্ত দেওয়ার জন্যই হাড়ারগজ বনের জমি জেলা প্রশাসকের নামে রেকর্ড করা হয়েছে। চা-বাগানের জন্য বন্দোবস্ত দেওয়া হলে বনের জমি ছোট হয়ে যাবে। চা-বাগান নয়, বন রক্ষা জরুরি।