জমি ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী থেকে গতকাল সোমবার মো. হোসেন আলী (৪৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, গত রোববার রাতে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে হত্যা করে। হোসেনের বাড়ি টঙ্গীর সাতাইশ গ্রামে।নিহত হোসেনের স্ত্রী নয়ন বানু ও ভাই আজিম জানান, হোসেন আলী জমি বেচাকেনার পাশাপাশি দালালি ব্যবসা করতেন। গত রোববার রাতে তিনি বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। গতকাল সকালে এলাকাবাসী হোসেনের বাড়ির পাশে তাঁর লাশ দেখতে পায়। লাশটিতে ধারালো অস্ত্রের আঘাত ছিল। এ ব্যাপারে টঙ্গী থানায় একটি হত্যা মামলা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।