জমি যাচাই-বাছাই সংক্রান্ত সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে জেলা ও উপজেলা পর্যায়ে বিসিক শিল্পনগরী স্থাপনের উদ্দেশ্যে জমি যাচাই-বাছাই সংক্রান্ত মতবিনিময় সভা গতকাল বুধবার জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজিজুল ইসলাম। এতে বিসিকের রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক আলতাফ হোসেন সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন উপসচিব মশিউর রহমান, নীলফামারী জেলা প্রশাসক মো. জাকীর হোসেনসহ জেলার ছয় উপজেলার শিল্পোদ্যোক্তারা। আজিজুল ইসলাম বলেন, বর্তমান সরকার সারা দেশে নতুন করে ১৮১টি বিসিক শিল্পনগরী গড়ে তোলার প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে রংপুর বিভাগে নয়টি রয়েছে। নীলফামারী প্রতিনিধি