জমিতে ফাটল, আতঙ্কে এলাকাবাসী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবাহ এলাকায় গতকাল শনিবার একখণ্ড জমিতে ও দুটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এতে করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী জানান, ওই গ্রামের কৃষক আবদুর রহিম গতকাল সকালে ঘুম থেকে উঠে তাঁদের পাকা ঘরের মেঝেতে বেশ কয়েকটি ফাটল দেখতে পান। এরপর তিনি প্রতিবেশীদের ঘটনাটি জানান। একই দিন সকালে প্রতিবেশী ইউনুস সরকারও তাঁর বাড়ির গোয়ালঘরের মেঝেতে এবং তাঁদের বাড়ির পাশের মোগর আলী ও সামছুদ্দিনের জমিতে দীর্ঘ ফাটল দেখতে পান। এরপর এলাকাবাসী ফাটল দেখতে ভিড় জমান।
খবর পেয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ভয় বা আতঙ্কিত হওয়ার মতো কিছু তিনি পাননি। তার পরও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে দেওয়ার জন্য এবং মাটি পরীক্ষার ব্যবস্থা করা হবে।