জমিদাতার বিরুদ্ধে গাছ কেটে নেওয়ার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতার বিরুদ্ধে গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি এ ঘটনা ঘটেছে।এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। গত বৃহস্পতিবার উপজেলা শিক্ষা কর্মকর্তা আইনি পদক্ষেপ নিতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযুক্ত মো. মহসিন মিয়া বলেন, ‘আমরা বিদ্যালয়ের জমি দিয়েছি, কিন্তু গাছ তো দিইনি। গাছ নিজের ভেবেই কেটে নিয়েছি।’বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত করে গাছ কাটার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।