জমিদারহাট বাজারে অগ্নিকাণ্ড ১০ লাখ টাকার ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের জমিদারহাট বাজারে গতকাল শুক্রবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাজারের ভূঁইয়া মার্কেটের পাঁচটি দোকান সম্পূর্ণ ভসঞ্চীভূত হয়। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ওই মার্কেটের ফরিদের মাছের আড়তের ভেতরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।এ সময় ব্যবসায়ীদের চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বেলা সোয়া ১১টার দিকে চৌমুহনী থেকে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নেভান। প্রায় পৌনে এক ঘণ্টা স্থায়ী অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে যায়।পুড়ে যাওয়া দোকানগুলো হলো: সাহাবউদ্দিনের রহমানিয়া ফার্মেসি, ফরিদের মাছের আড়ত, জাহাঙ্গীরের পানীয়র গুদাম, দিনবন্ধু মাছের আড়ত, জামালের কোকারিজ স্টোর। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাহাবউদ্দিন জানান, আগুনে তাঁর ফার্মেসিরই প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া অন্য চারটি দোকানের আরও প্রায় ছয় লাখ টাকা ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট দোকানের মালিকেরা জানিয়েছেন।