জমির আইল কাটা নিয়ে সংঘর্ষ, কৃষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমির আইল কাটা নিয়ে গতকাল রোববার ভোরে মাগুরা সদর উপজেলার গাংনালিয়া গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রুহুল আমীন (৫৫) নামে এক কৃষক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন।আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাগুরা সদর থানার উপপরিদর্শক সুভাষ দাম বলেন, জমির আইল কাটা নিয়ে গত শনিবার সকালে ওই গ্রামের সিদ্দিক মিয়ার সঙ্গে রুহুল আমীনের কথা-কাটাকাটি হয়। পরে সন্ধ্যার দিকে ওই ঘটনার জের ধরে গাংনালিয়া বাজারে দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় আটজন আহত হন। আহতদের মধ্যে রুহুল আমীন (৫৫), শিপন মোল্লা (৩০), লোকমান হোসেন (৪০), ইছাহাক আলী (৩৫) ও লিটন মোল্লাকে (২৮) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার ভোর পাঁচটার দিকে গুরুতর আহত রুহুল আমীনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।