জমির টেলিকমের সিগন্যালিং লিংক বিচ্ছিন্ন থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমির টেলিকম লিমিটেডের সিগন্যালিং লিংক পুনরায় সংযোগ দিতে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করে চেম্বার বিচারপতির দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এতে জমির টেলিকমের সিগন্যালিং লিংক বিচ্ছিন্ন থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিটিসিএলের করা আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন। একই সঙ্গে বিচারপতি জিনাত আরার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে বিষয়টি ছয় সপ্তাহের নিষ্পত্তি করতে বলা হয়েছে।

আদালতে বিটিসিএলের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। জমির টেলিকমের পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।

৫ মে আরবিট্রেশন ট্রাইব্যুনাল জমির টেলিকমের লিংক পুনরায় চালু করতে নির্দেশ দেন। ওই নির্দেশনা বাস্তবায়ন করে ১২ করে জমির টেলিকমের সিগন্যালিং লিংক সংযোগ দিতে নির্দেশ দেন হাইকোর্ট। এতে স্থগিতাদেশ চেয়ে বিটিসিএল কর্তৃপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন। ১৮ মে চেম্বার বিচারপতির আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠান। আজ বিটিসিএলের করা আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন আপিল বিভাগ।