জমিরউদ্দিন সরকারের রিটের শুনানিতে বিচারপতি বিব্রত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক স্পিকার ও বিএনপিদলীয় সাংসদ জমিরউদ্দিন সরকারের দুর্নীতির বিষয়ে অধিকতর তদন্তসংক্রান্ত সংসদীয় কমিটির সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি নিয়ে হাইকোর্টের এক বিচারপতি বিব্রতবোধ করেছেন। পাশাপাশি আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মামনুন রহমান সমন্বয়ে দুই সদস্যের গঠিত হাইকোর্ট বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি বিব্রতবোধ করেন।