জমিরের কর্মসূচি বর্জন করেছে অপর পক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে পঞ্চগড় জেলা বিএনপির দুই পক্ষের বিরোধ তীব্র আকার ধারণ করেছে।খোঁজ নিয়ে জানা গেছে, সাবেক স্পিকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মুহম্মদ জমির উদ্দিন এবং জেলা বিএনপির সভাপতি মোজাহার হোসেন ও পৌরসভার মেয়র তৌহিদুল ইসলামের মধ্যে এই বিরোধ চলছে। জেলা বিএনপির একটি অংশ জমির উদ্দিন সরকারের উপস্থিতিতে আজ সোমবারের জিয়ার মৃত্যুবার্ষিকীর কর্মসূচি বর্জন করে। তারা আগামীকাল মঙ্গলবার ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পৃথকভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।জেলা বিএনপির সহসভাপতি, পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘জমির উদ্দিন সরকারের নির্দেশে পাল্টা কর্মসূচি ঘোষণা করায় আমরা ৩০ মের কর্মসূচি বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি।’জেলা বিএনপির সভাপতি মো. মোজাহার হোসেন বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী যেকোনো সভা আহ্বান করার আগে জেলা বিএনপির সভাপতির অনুমোদন নিতে হবে। এ ক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ না করেই সভা আহ্বান করা হয়েছে। আমরা ওই অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।’