জমিসংক্রান্ত বিরোধে এক ব্যক্তি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ীতে হাবেজ আলী (২৭) নামের এক যুবককে বৃহস্পতিবার রাতে শিল দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওয়ারিশের সম্পত্তি বাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ একই গ্রামের রইস উদ্দিন ও মুনির নামের দুই ব্যক্তিকে আটক করেছে।হাবেজের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার যোগানিয়া ইউনিয়নের কুত্তামারা গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে হাবেজ আলীর সঙ্গে চাচা আবদুল গফুর ও চাচাতো ভাইদের সঙ্গে ওয়ারিশের সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার রাতে হাবেজকে তাঁরা একটি ঘরে আটকে রেখে শিল দিয়ে তাঁর মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থান থেঁতলে দেন। ঘটনাস্থলেই হাবেজ মারা যান।