জমে উঠেছে টাকার বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে নতুন টাকার বাজার জমে উঠেছে। ঈদের আগে আগে বেড়ে যায় নতুন টাকার চাহিদা। ঝকঝকে চকচকে বিভিন্ন অঙ্কের নোট কিনতে সাধারণ মানুষ ঢাকার গুলিস্তানে ভিড় করেন। কেননা নতুন টাকা ছোটদের ঈদি পাওয়ার আনন্দ অনেকটাই বাড়িয়ে দেয়। ছোটদের মুখে হাসি ফোটাতেই বড়রা কিনছেন দুই টাকা থেকে শুরু করে ১০০ টাকার টাকার বান্ডিল। টাকা ব্যবসায়ীরা নানা অঙ্কের নতুন নোটের পসরা সাজিয়ে বসেন। সারা দিন চলে বেচাকেনা। ছবিগুলো মঙ্গলবারের।

নানা অঙ্কের টাকার বান্ডিল সাজিয়ে রাখা হয়েছে।
নানা অঙ্কের টাকার বান্ডিল সাজিয়ে রাখা হয়েছে।
চলছে নতুন টাকা বেচাকেনা। দূরদূরান্ত থেকে মানুষ আসছেন টাকা কিনতে।
চলছে নতুন টাকা বেচাকেনা। দূরদূরান্ত থেকে মানুষ আসছেন টাকা কিনতে।
ক্রেতা আকৃষ্ট করতে সাজিয়ে রাখা হয়েছে ১০ টাকার নোট।
ক্রেতা আকৃষ্ট করতে সাজিয়ে রাখা হয়েছে ১০ টাকার নোট।
১০০ টাকার নতুন নোট বুঝে নিচ্ছেন এক ক্রেতা।
১০০ টাকার নতুন নোট বুঝে নিচ্ছেন এক ক্রেতা।
১০ টাকার নোটের চাহিদা বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা।
১০ টাকার নোটের চাহিদা বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা।
ক্রেতা চাইলে তাঁর পুরোনো ও ছেঁড়া নোট বিক্রিও করতে পারেন।
ক্রেতা চাইলে তাঁর পুরোনো ও ছেঁড়া নোট বিক্রিও করতে পারেন।