জমে উঠেছে প্রথম আলো তারুণ্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে জমে উঠেছে প্রথম আলো তারুণ্য উৎসব। গতকাল শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনে বিতর্ক প্রতিযোগিতা, চলচ্চিত্র, আলোকচিত্র প্রদর্শনী ও মঞ্চনাটক পরিবেশিত হয়।
বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভেন্যুতে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বেলা দুইটায় অমিত আশরাফ পরিচালিত উধাও চলচ্চিত্র প্রদর্শিত হয়। সন্ধ্যায় মঞ্চস্থ হয় মুনীর চৌধুরী রচিত চিঠি নাটক। এ ছাড়া দিনব্যাপী চলে আলোকচিত্র প্রদর্শনী। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্যাম্পাসের বিতর্কবিষয়ক সংগঠন চুয়েট ডিবেটিং সোসাইটির (চুয়েট ডিএস) উদ্যোগে আয়োজিত এ উৎসব আজ শনিবার শেষ হবে। আজ সমাপনী দিনে রয়েছে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব, পুরস্কার বিতরণী ও আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া রাতে রয়েছে সংগীতানুষ্ঠান। এবারের আসরে দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।