জমে উঠেছে প্রথমার শাহবাগ বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমে উঠেছে প্রথমা প্রকাশনের শাহবাগ বইমেলা। প্রথমা প্রকাশন নিজেদের এবং দেশি-বিদেশি বইয়ের বিপুল সমারোহ নিয়ে এই বইমেলার আয়োজন করছে শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে। গত সোমবার বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকেই প্রচুর গ্রন্থানুরাগীর সমাগম ঘটছে মেলায়। গতকাল বুধবার তৃতীয় দিনের বিকেলে দেখা গেলা নানা বয়সী ক্রেতা তাঁদের পছন্দের বইটি বেছে নিচ্ছেন স্টলের সামনে বিছিয়ে রাখা বইয়ের সমারোহ থেকে।
তাঁদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র হুমায়ূন রশীদ জানান, প্রথমার বইয়ের মান বেশ ভালো। একুশের মেলায় তিনি দুটি বই কিনেছিলেন ঢাকার বুুদ্ধদেব বসু ও মুক্তিযুদ্ধের পূর্বাপর। বই দুটি ভালো লেগেছে। এবার তিনি এসেছেন সাহিত্য পত্রিকা ও সাময়িকীর খোঁজে।
মেলা উপলক্ষে দেওয়া
হয়েছে বিশেষ ছাড়। প্রথমার বই বিক্রি হচ্ছে শতকরা ৩০ থেকে ৬০ ভাগ ছাড়ে। অন্য প্রকাশনীর কিছু কিছু বই পাওয়া যাবে শতকরা ৭০ ভাগ ছাড়ে। প্রথমার প্রকাশনা-সংখ্যা ২০৬টি। এগুলো ছাড়াও মেলায় পাওয়া যাবে বাংলাদেশ-ভারতের বিভিন্ন ধরনের সাময়িকী, সাহিত্য পত্রিকা ও ভারতীয় বই। মেলা চলবে ২৬ েম পর্যন্ত৷ প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে৷