জমে উঠেছে প্রথমার শাহবাগ বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বইমেলায় প্রথমার স্টলে বই দেখছেন কয়েকজন পাঠক
বইমেলায় প্রথমার স্টলে বই দেখছেন কয়েকজন পাঠক

প্রথমার শাহবাগ বইমেলা জমে উঠেছে। ৪ মে শাহবাগ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি চত্বরে এই মেলা শুরু হয়। ১৪ মে শনিবার মেলা শেষ হবে। বইমেলা চলবে ছুটির দিনসহ প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। এবারের শাহবাগ বইমেলা প্রখ্যাত লেখক ও গবেষক আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার স্মৃতির উদ্দেশে নিবেদন করা হয়েছে।
২০১৬ সালের একুশে বইমেলায় প্রকাশিত প্রথমার সব বই শাহবাগ বইমেলায় পাওয়া যাচ্ছে। একুশে বইমেলার পর প্রকাশিত প্রথমার নতুন বইগুলোও পাওয়া যাচ্ছে ২৫ শতাংশ কমিশনে। প্রকাশিত নতুন বইয়ের মধ্যে রয়েছে রফিক-উম-মুনীর চৌধুরী অনূদিত ব্রাজিলের কথাশিল্পী জর্জ আমাদুর উপন্যাস জলচিক্কুর কিনকাশের দুই মরণ, শামসুল হকের গণিত নিয়ে লেখা মানুষ কী করে গুনতে শিখল, রেজাউর রহমানের কাঠবিড়ালী, তুষার করের ছড়ার বই মাঠ হারিয়ে যায় এবং মতিউর রহমান সম্পাদিত বাংলাদেশের নায়কেরা।
মেলায় প্রথমা প্রকাশনের বই ও অন্যান্য দেশি বই বিক্রি হচ্ছে ২৫ থেকে ৮০ শতাংশ কমিশনে। ভারতীয় বই বিক্রি হচ্ছে ১ রুপি সমান ১.৮০ টাকা ও ১ রুপি সমান ১ টাকায়।