জমে উঠেছে সুলতান মেলা
নড়াইলে জমে উঠেছে সুলতান মেলা। ২০-দলীয় জোটের হরতাল-অবরোধ উপেক্ষা করে অগণিত সুলতানপ্রেমী ভিড় করছেন মেলায়। প্রতিদিন নছিমন-করিমন ও ঘোড়ার গাড়িতে চড়ে গ্রামগঞ্জের মানুষ এসে জড়ো হচ্ছে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে। এখানে চলছে বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান।
গতকাল মঙ্গলবার দুপুরে কলেজমাঠে হয় কাবাডি ও ভলিবল প্রতিযোগিতা। বিকেলে সুলতান মঞ্চে হয় সেমিনার। ‘মাটি ও মানুষের শিল্পী এস এম সুলতান’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন। বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবিরুল হাসান, ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ বরুন কুমার বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি এনামুল কবির প্রমুখ।
নড়াইল পৌরসভার মহিষখোলা গ্রামের গৃহবধূ হোসনে আরা বলেন, এবার মেলায় নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে। আজ (বুধবার) মেলা শেষ হবে।