জমে উঠেছে সোনারগাঁ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচন জমে উঠেছে। পোস্টার, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে সর্বত্র। দুই প্রার্থীর পক্ষে মাঠে নেমেছে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডটি উপজেলা সদরের ভেতরের একটি ওয়ার্ড। এই ওয়ার্ডে উপজেলার সব সরকারি কর্মকর্তার কার্যালয়, থানাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। রাজনৈতিক দলগুলোর জন্য এ ওয়ার্ডের কাউন্সিলর পদটি খুবই মর্যাদাপূর্ণ। তাই নির্বাচনের সময় রাজনৈতিক দলের নেতারা তাঁদের সমর্থিত কাউন্সিলর প্রার্থীকে জয়ী করার জন্য চেষ্টা চালান।৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আযম খানের মৃত্যুতে ওই ওয়ার্ডটি শূন্য ঘোষণা করা হয়। ওই ওয়ার্ডে উপনির্বাচন হবে ৪ অক্টোবর। উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাত্র দুজন। এর মধ্যে প্রার্থী ফারুক আহম্মেদ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।অপর প্রার্থী মোস্তফা কামাল পেশায় দলিললেখক। স্থানীয় আওয়ামী লীগ তাঁকে সমর্থন দিয়েছে। ফারুক প্রতিদ্বন্দ্বিতা করছেন ফুটবল প্রতীক নিয়ে। মোস্তফা হরিণ প্রতীক নিয়ে।পৌরসভার জয়রামপুর গ্রামের ভোটার নাসির আলী বলেন, দুই প্রার্থীকে দুটি প্রধান দল থেকে সমর্থন দেওয়া হয়েছে। যেহেতু স্থানীয় নির্বাচন, তাই কে কোন দল সমর্থন করেন, তা বিবেচনা না করে ভোটাররা যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন। এতে দলীয় কোনো প্রভাব পড়বে না।প্রার্থী ফারুক আহমেঞ্চদ বলেন, ‘আমি যুবদলের রাজনীতি করলেও দল-মতনির্বিশেষে সবার সমর্থন পাচ্ছি।’অপর প্রার্থী মোস্তফা কামাল বলেন, ‘গত নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলাম। এলাকাবাসী দল-মতনির্বিশেষে আমাকে সমর্থন দিয়েছে।’