জমেছে বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা টাউন হলের মুক্তিযুদ্ধ কর্নারে আয়োজিত প্রথমা প্রকাশনের বইমেলা জমে উঠেছে। গতকাল মেলার তৃতীয় দিনে দিনভর ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় ছিল। বিকেলে মেলা প্রাঙ্গণে কথা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস ও কুমিল্লা ক্লাবের ক্রীড়া সম্পাদক মেহেদি হোসেন শাকিলের সঙ্গে। তাঁরা সন্তানদের জন্য বই কিনতে এসেছেন। ২৬ মার্চ পর্যন্ত চলবে মেলা। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রথমা প্রকাশনের বইগুলো বিভিন্ন ছাড়ে পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে ভাষারীতি, মুক্তিযুদ্ধ, ক্রিকেট, গণিত অলিম্পিয়াড ও সৃজনশীল প্রশ্নপত্রের বইসহ নানা উপন্যাস।