জয়-মজীনা বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়-মজীনা
জয়-মজীনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বৈঠক করেছেন। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রাজধানীতে ড্যান ডব্লিউ মজীনার বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের বাংলাদেশ সফর ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

এর আগে সকালে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেনের সঙ্গেও বৈঠক হয় জয়ের।