জয়-মজীনা বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বৈঠক করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ড্যান মজীনার বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের বাংলাদেশ সফর এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে। এর আগে সকালে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেনের সঙ্গেও বৈঠক হয় জয়ের।