জয়দেবপুর-ঢাকাডেমো ট্রেনের উদ্বোধন
গাজীপুরের জয়দেবপুর-ঢাকা রুটে গতকাল বৃহস্পতিবার ডেমু ট্রেন সার্ভিস চালু হয়েছে। ট্রেনটি দিনে চারবার ঢাকা-জয়দেবপুরের মধ্যে আসা-যাওয়া করবে। ডেমু ট্রেন উদ্বোধন উপলক্ষে গতকাল দুপুরে জয়দেবপুর রেলস্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রেলওয়ে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুনীল চন্দ্র পালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, সাংসদ আ ক ম মোজামেঞ্চল হক ও জাহিদ আহসান, রেলওয়ের মহাপরিচালক আবু তাহের প্রমুখ।
মুজিবুল হক বলেন, যাত্রীসেবা তথা জনগণের সেবা বাড়াতে রেলপথ মন্ত্রণালয় মহাপরিকল্পনা হাতে নিয়েছে। নতুন রেললাইন স্থাপন, পুরোনো লাইন মেরামত, ইঞ্জিন আমদানি ছাড়াও সম্প্রতি চীন থেকে ২০টি ডেমো ট্রেন আমদানি করা হয়। এ ছাড়া ১৮ হাজার ৩১০ কোটি টাকার ৩৮টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ২০৩০ সালের মধ্যে এসব প্রকল্প বাস্তবায়নের সময়সীমা ধরা হয়েছে।
জয়দেবপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. জিয়া উদ্দিন সরদার প্রথম আলোকে জানান, প্রতিদিন সকাল নয়টা ১৫ মিনিটে ও দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যথাক্রমে সকাল ১০টা ২০ মিনিটে ও বেলা একটা ৫৫ মিনিটে জয়দেবপুর পৌঁছাবে। আবার জয়দেবপুর থেকে সকাল ১০টা ৪০ মিনিট ও বেলা দুইটা ২০ মিনিটে ছেড়ে যথাক্রমে দুপুর ১২টা এবং বিকেল তিনটা ৪০ মিনিটে ঢাকা পৌঁছাবে।