জয়ধ্বনির উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনির ১৫ বছর পূর্তি উৎসব শেষ হয়েছে গতকাল শুক্রবার। ‘আলোকচ্ছটা’ শিরোনামে দুই দিনব্যাপী এই উৎসব গত বৃহস্পতিবার উদ্বোধন করেন চুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক স্বপন কুমার পালিত। সংগঠনটির ১৫ বছরপূর্তি উপলক্ষে এই উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, নৃত্য উৎসব, মেহেদি উৎসব, পিঠা উৎসব, গ্রুপ থিয়েটারসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা।