জয়নগর উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল শনিবার কুমিল্লার বরুড়া উপজেলা জয়নগর উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব উদ্যাপন করা হয়েছে। উৎসব উপলক্ষে বিদ্যালয়ের প্রাঙ্গণ সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়।
সকাল ১০টায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি দীপক কুমার ভৌমিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা শুরু হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সাংসদ নুরুল ইসলাম ওরফে মিলন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক (প্রকল্প) নেয়ামত উল্লাহ ভূঁইয়া, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার ওরফে নাজীম, বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল খালেক চৌধুরী প্রমুখ।
দুপুরে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা স্মৃতিচারণা করেন। স্মৃতিচারণায় অংশ নেন রিকু বিশ্বাস, শাহপরান, আনোয়ার হোসেন, ফরিদ উদ্দিনসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
বিকেলে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি নিখিলেন্দ বিকাশ সরকারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিজানুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কুণ্ডু গোপীদাস ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চক্রবর্তী।