জয়িতাদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্‌যাপন উপলক্ষে গতকাল সোমবার ফেনীর দাগনভূঞায় জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল উপজেলা বিআরডিবি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলায় শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য জাহানারা বেগমকে, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনের জন্য তৃপ্তি রানী ভৌমিককে, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করায় বিলকিছ আরা বেগমকে, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য সামসাদ বেগমকে ও সফল জননী তাহমিনা খানমকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা খানমের সভাপতিত্বে ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা বিবি তহুরার সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার শেফালী, আতাতুর্ক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন, দাগনভূঞা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম।