প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ভাষাশহীদ সালাম স্টেডিয়ামে শেখ কামাল নিটল টাটা প্রথম বিভাগ ফুটবল লিগের খেলায় গতকাল সোমবার রামপুর বয়েজ ক্লাব ৬-০ গোলে ছাগলনাইয়া খেলোয়াড় কল্যাণ সমিতিকে হারিয়েছে। রামপুর বয়েজ ক্লাবের পক্ষে নাইজেরিয়ার খেলোয়াড় শিগুগন হ্যাট্রিক করেন। এ ছাড়া লাকি, জিয়া ও কামরান একটি করে গোল করেন।