প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় গতকাল সোমবার লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থাকে ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দল। বিজয়ী দলের রুবেল ও নাঈম খান গোল করেন। নাঈম খান সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সেরা খেলোয়াড়, বিজয়ী ও পরাজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন সাবেক সাংসদ ফজলে এলাহী, ক্রীড়া সংগঠক গোলাম জিলানী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওদুদ। নোয়াখালী অফিস