জয়ের 'অসমাপ্ত বিপ্লব' নিয়ে বিএনপির শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের ‘অসমাপ্ত বিপ্লবে’ রক্তপাতের আশঙ্কা করছে প্রধান বিরোধী দল বিএনপি। দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানান।
রিজভী বলেন, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় অসমাপ্ত বিল্পব শেষ করার সুযোগ চেয়েছেন। বিপ্লবের সঙ্গে লাল ও রক্তের একটি সম্পর্ক আছে। এই বিপ্লবে আরও কত ইলিয়াস আলী, চৌধুরী আলম গুম হবেন, আরও কত রক্ত ঝরবে, তা ভাবিয়ে তুলছে।
গত শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছেলে জয় ‘অসমাপ্ত বিপ্লব’ শেষ করার জন্য আওয়ামী লীগকে আবার সুযোগ দেওয়ার আহ্বান জানান।
জয়ের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়। তাতে রিজভী দাবি করেন, সজীব ওয়াজেদ জয় চিরাচরিত সংকীর্ণতা, মিথ্যাচার ও ন্যক্কারজনক অপপ্রচার চালিয়েছেন। জয় তাঁর বক্তব্যে জিডিপি, বর্তমান সরকারের আমলের দুর্নীতি নিয়ে মিথ্যাচার করেছেন।
খালেদার বরিশালের জনসভা স্থগিত: রিজভী জানান, ১৮-দলীয় জোটের উদ্যোগে ২৮ সেপ্টেম্বর বরিশালে যে জনসভা হওয়ার কথা ছিল, তা আপাতত স্থগিত করা হয়েছে। এ ছাড়া খুলনার জনসভা ২২ সেপ্টেম্বরের পরিবর্তে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।