জরাজীর্ণ ভবনে চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাস্থ্যকর পরিবেশে জরাজীর্ণ ভবনে চলছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর উপস্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম।গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, বুড়িমারী বাজারে দুই কক্ষবিশিষ্ট উপস্বাস্থ্য কেন্দ্রের ভবনটি আধা পাকা। দুটি কক্ষেরই দরজা-জানালা ভাঙা। দেয়ালের বিভিন্ন অংশে ফাটল রয়েছে। চালের টিনে মরিচায় ধরে অসংখ্য ফুটো হয়ে ঝাঁজরা হয়ে গেছে। বৃষ্টির পানিতে ভিজে কক্ষের কাঠের আসবাব নষ্ট হয়ে গেছে।উপস্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আয়ুব আলী সরকার জানান, এখানে প্রতিদিন গড়ে ১০০-১২০ জন রোগী চিকিৎসা নিতে আসে। কিন্তু ভবন না থাকায় রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। ভাঙাচোরা ঘর, জানালা নেই, রোগীদের বসার কোনো জায়গা নেই, বিদ্যুৎ থাকলেও ফ্যান লাগানোর ব্যবস্থা নেই। বৃষ্টিতে নষ্ট হওয়ার ভয়ে ওষুধসহ প্রয়োজনীয় কাগজপত্র বুড়িমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) একটি কক্ষে রাখা হয়। ফলে চিকিৎসা দিতে নানা সমস্যায় পড়তে হয়।বুড়িমারী ইউপির চেয়ারম্যান আছির আহমেঞ্চদ জানান, ইউনিয়নের প্রায় ৫০ হাজার বাসিন্দাসহ স্থলবন্দরের কর্মচারী, বন্দর শ্রমিক, পাথর ভাঙা শ্রমিকসহ দেশ-বিদেশের আসা পর্যটকদের জরুরি চিকিৎসা নেওয়ার একমাত্র স্থান এই স্বাস্থ্যকেন্দ্র। অথচ এখানে ভবন নেই।পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (সদ্য বদলীকৃত) আনোয়ারুল ইসলাম জানান, শ্রীরামপুর (বুড়িমারী) উপস্বাস্থ্য কেন্দ্রটির করুণ অবস্থার কথা লিখিতভাবে স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা সিভিল সার্জনকে জানানো হয়েছে। এখানে একটি নতুন ভবনের জরুরি প্রয়োজন। স্বাস্থ্য বিভাগের প্রকৌশলীরা এসে মাপজোক করে নিয়ে গেছেন। কিন্তু ভবন নির্মাণ আর হয় না।