প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার মিরপুরে আহ্ছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালে বিনা মূল্যে জরায়ু ক্যানসার স্ক্রিনিং ও চিকিৎসা পরামর্শ দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের তিনজন বিশেষজ্ঞ নারী চিকিৎসকসহ হাসপাতালের চিকিৎসকেরা কাল মঙ্গলবার থেকে শনিবার (১৮-২২ সেপ্টেম্বর) পরামর্শ দেবেন। যেসব নারী জরায়ু ক্যানসারের ঝুঁকির মধ্যে রয়েছেন, তাঁদের বিনা মূল্যে পরামর্শ গ্রহণের জন্য হাসপাতালে নিবন্ধন করার অনুরোধ জানানো হয়েছে। এই কার্যক্রম প্রতিদিন সকাল ১০টা থেকে দপুর দুইটা পর্যন্ত চলবে। যোগাযোগ: প্লট নম্বর এম ১/সি, সেকশন-১৪, মিরপুর, (ন্যাম কোয়ার্টারের পূর্ব পাশে) ঢাকা-১২০৬। ফোন: ৮০৫১৬১৮, ০১১৯৬০৪১৫৮৮, ০১৭১৮৫৯৪৬৮২। বিজ্ঞপ্তি।