জরিপ চালাবে ভারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের তিনটি রেলসংযোগ স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে জরিপ করে দেখবে ভারতের রেলপথ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজেন গোঁহাই গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী বিলোনিয়া শহর থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত ১২৫ কিলোমিটার নতুন রেলপথ স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে শিগগির তাঁর মন্ত্রণালয় জরিপ শুরু করবে। ত্রিপুরার গভর্নর তথাগত রায় ও মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে এ ব্যাপারে বৈঠক শেষে এসব কথা জানান প্রতিমন্ত্রী। রাজেন গোঁহাই বলেন, ত্রিপুরার আগরতলা থেকে আখাউড়া, বিলোনিয়া থেকে ফেনী হয়ে চট্টগ্রাম এবং আর খোয়াই থেকে শায়েস্তাগঞ্জে রেলসংযোগগুলো বিবেচনায় রয়েছে।