জরিপের নামে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রের মান পরিদর্শন করতে শহরে আসে আট সদস্যের একটি জরিপ দল। সঙ্গে টিভি ক্যামেরা ইউনিট ও জয়দেবপুর থানার পুলিশ। স্বাস্থ্য অধিদপ্তরের চিঠি দেখিয়ে বেশ কয়েকটি ক্লিনিক দাপিয়ে বেড়াল ওই দলটি। নানা অসংগতির চিত্র ধারণ করে তা টেলিভিশনে প্রচারের ভয় দেখিয়ে দুই ক্লিনিক থেকে সাত হাজার টাকাও উৎকোচ নিল তারা। পরে এক চিকিৎসকের জেরায় বেরিয়ে এল আসল ঘটনা। দেখা গেল, কথিত জরিপ দলের প্রধান ও একটি বেসরকারি সংস্থার কথিত তদন্ত পরিচালক এস এম এ বাশার নিজেই একজন ভুয়া চিকিৎসক। অতঃপর গণরোষ। চারজন সটকে পড়লেও অন্যদের উত্তম মধ্যম দেওয়া হলো। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ ওই চারজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। গতকাল রোববার বিকেলে গাজীপুর শহরে এ ঘটনা ঘটে।