জরিমানা, আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে লক্ষ্মীপুরের রামগতি পৌরসভায় ভ্রাম্যমাণ আদালত তিনজনকে জরিমানা করেছেন। তাঁদের প্রত্যেককে এক হাজার ৫০০ টাকা করে জরিমানা করা হয়। একই অভিযোগে মো. মোস্তফা নামের এক সমর্থককে আটক করা হয়। পরে অঙ্গীকারনামা লিখে রেখে তাঁকে ছেড়ে দেওয়া হয়। শুক্রবার একাধিক মাইক বাস ব্যবহারের অভিযোগে মেয়র পদপ্রার্থী এম মেজবাহ উদ্দিনের সমর্থক রাশেদুল ইসলামকে জরিমানা করা হয়। এ ছাড়া শনিবার চর সেকান্দর মহাজন পাড়ায় একাধিক নির্বাচনী অফিস রাখায় মেয়র পদপ্রার্থী আজাদ উদ্দিন চৌধুরীর সমর্থক মো. মোস্তফাকে এবং চা দোকানের দেয়ালে বিভিন্ন প্রার্থীর পোস্টার লাগিয়ে রাখার অভিযোগে দোকানমালিক লিছু রাম দাসকে জরিমানা করা হয়েছে।