প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে ব্যবসায়িক উদ্দেশে অটোরিকশায় বৈদ্যুতিক চার্জ দেওয়ার অপরাধে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মিন্হাজুল আলমকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের আদালতপাড়ায় ওই নেতার দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ কুমার সিংহ। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি