জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শহর ও দৌলতদিয়া ঘাট এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া উপজেলা মৎস্য কার্যালয় পদ্মা নদী থেকে প্রায় ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজবাড়ীর বিচারিক হাকিম জিতেন্দ্র নাথ সাহা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত উপজেলার গোয়ালন্দ বাজার ও দৌলতদিয়া এলাকায় অভিযান চালান। এ সময় কফিলউদ্দিন ফিলিং স্টেশনকে ওজনে কম দেওয়ার দায়ে ১০ হাজার এবং অন্যান্য অনিয়মের দায়ে কুন্ডু জুয়েলার্সকে দুই হাজার, সোহাগ স্টোরকে দুই হাজার ও আব্বাস স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।