জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গতকাল রোববার অবৈধভাবে বালু তোলার দায়ে তিন ড্রেজারের মালিককে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও আবু নাসের ভূঞা বলেন, কোস্টগার্ডের সহযোগিতায় তিনি ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মেঘনার তীরবর্তী উপজেলার নুনেরটেক গ্রামের পাশ থেকে অবৈধভাবে বালু তোলার সময় আল্লাহর তরী-১, আল্লাহর তরী-২ ও আল আমিন এন্টারপ্রাইজ নামের তিন ড্রেজারের মালিকের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করেন।