প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা এবং একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবারের অভিযান পরিচালনা করেন, যশোরের নির্বাহী হাকিম মো. আব্দুস সালাম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে পরিচালনার অভিযোগে নওয়াপাড়ার মমতাজ ক্লিনিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। ক্লিনিকের ব্যবস্থাপক বিএম রিয়াজ হোসেনকে আটক করা হয়। অব্যবস্থাপনা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরির অভিযোগে শাহ আমিন বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। l