প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারায় দুই মাদক বিক্রেতাকে ধরে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ দণ্ড দেওয়া হয়। আনোয়ারা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যূথিকা সরকার এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন উপজেলার বরুমচড়া গ্রামের মোহাম্মদ বালা (৩৪) ও বারখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘাটার গিয়াস উদ্দিন (২৬)।