প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে প্রকাশ্যে ধূমপান করার অপরাধে ১০ জনকে এক হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাতে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার ও নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী হাকিম গাউছুল আজম তাঁদের এ দণ্ড দেন। ওই ১০ জন হলেন শাহজালাল সরকার, সাইফুল, বুলবুল, আবদুল মজিদ, মো. আলী, রনি, সরদার শাহীন, মনির, সৌরভ ও ইয়াসিন। নির্বাহী হাকিম গাউছুল আজম জানান, প্রকাশ্যে ধূমপান করায় তাঁদের জরিমানা করা হয়েছে।