জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মংলা উপজেলায় ছয় ব্যবসাপ্রতিষ্ঠানকে গতকাল বৃহস্পতিবার দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মূল্যতালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মাছ ক্রয়-বিক্রয়ের অভিযোগে এ জরিমানা করা হয়। নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান দুপুরে মংলা বাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মেছেরশাহ ফিশকে ৫০ হাজার, বিসমিল্লাহ স্টোরকে ৫০ হাজার ও বিসমিল্লাহ ভান্ডারকে ৫০ হাজার, আসিফ ফুড কর্নারকে ২৫ হাজার ও সাইফুল ব্রাদার্সকে পাঁচ হাজার ও বনফুল ঘোষ ডেইরিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।