জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে নিজ বাড়িতে সার মজুদের অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাফা মোহাম্মদ আরিফ গতকাল মঙ্গলবার হায়দার আলীকে এ শাস্তি দেন। উপজেলা কৃষি কর্মকর্তা সত্যেন কুমার জানান, দুপুরে ছমিরের বাজারে অভিযান চালিয়ে হায়দারের বাড়ি থেকে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। এ সময় হায়দার আলী পালিয়ে যাওয়ায় তাঁর ছেলে জাহিদুল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে তাঁকে ছেড়ে দেওয়া হয়।