জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরিচে ইটের গুঁড়া, ধনিয়ায় ধানের তুষ ও হলুদে কাঠের গুঁড়া মেশানোর অপরাধে মোহাম্মদ আলী (৫৫) নামের এক ব্যবসায়ীকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই প্রতিষ্ঠান থেকে এক হাজার ১৭০ কেজি ভেজাল মরিচ, দুই বস্তা ইটের গুঁড়া ও পাচঁ কেজি রং জব্দ করা হয়। ওই গ্রামের মোহাম্মদ আলী নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে গুঁড়া মসলা তৈরি করে বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছিলেন। তিনি বেশি লাভ করার জন্য ভেজাল মরিচ, হলুদ ও ধনিয়ার গুঁড়া তৈরি করছিলেন। গতকাল সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ এমরান হোসেন ও র্যাব-১৪-এর অধিনায়ক মেজর সাকিব সিদ্দিকি ওই কারখানায় অভিযান চালান।