প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর শহরের রানীপুর এলাকায় আইসক্রিমের মোড়কে উৎপাদনের তারিখ না দেওয়ায় একটি কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার সন্ধ্যায় নির্বাহী হাকিম এইচ এম সালাহউদ্দীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রনি আইসক্রিম নামের ওই কারখানায় অভিযান চালান। সালাহউদ্দীন বলেন, বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ আইন, ১৯৫৯-এর আওতায় কারখানা কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ১০ হাজারের বেশি আইসক্রিম ধ্বংস করা হয়।