জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিটার টেম্পারিং করে বিদ্যুৎ চুরির অপরাধে গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত ছয় আবাসিক গ্রাহককে পৌনে ১২ লাখ টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাজীপুরের বিভিন্ন এলাকার এসব বাসিন্দা দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুৎ সমিতির লাইন থেকে নানা কৌশলে চুরি করে বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। এ চুরি বন্ধে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। বিদ্যুৎ আইনে অভিযুক্ত ছয় গ্রাহকের বিরুদ্ধে ছয়টি মামলা হয়েছে। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (টেকনিক্যাল) খালেদুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।