জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে গত রোববার অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাদেরের নেতৃত্বে চিকিৎসক ও পুলিশের একটি দল প্রাইভেট হাসপাতালগুলো পরিদর্শনে যান। এ সময় অনিয়মের অভিযোগে দেশ ক্লিনিক ও সিটি জেনারেল হাসপাতালকে ১৫ হাজার টাকা করে, নিউ লাইফ ক্লিনিককে ১০ হাজার ও হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান, মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ আইনের আওতায় এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে। পঞ্চগড় প্রতিনিধি